ফুলবাড়ীয়ায় আনুহাদী গ্রামে শোকের মাতম, বাড়ি ভাঙচুর

ফুলবাড়ীয়া উপজেলার বড়বিলা বিলে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষের দুইজন নিহত ও ১৮ জন নারী পুরুষ আহত হওয়ার ঘটনায় আনুহাদী গ্রামে চলছে শোকের মাতম।
 
শনিবার সকাল সাড়ে ১০টায় দুজনের লাশ পারিবারিক গোরস্থানে দাফনের পর ক্ষুদ্ধ জনতা আসামিদের বাড়ি ঘর ভাঙচুর করে।
 
শুক্রবার রাতে নিহত আব্দুল হালিমের বড় ভাই সেলিম রেজা বাদী হয়ে রুস্তমসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
 
সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, আসামিরা বাড়ি ঘরে তালা দিয়ে পালিয়ে গেছে।
 
মামলার তদন্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান চলছে।