আইএএএফ ল্যাব প্রধানের বিরুদ্ধে রাশিয়ার মামলা

এবার মাদক বিরোধী ল্যাব প্রধানের বিরুদ্ধে মামলা করেছেন রাশিয়ার তদন্তকারীরা। শনিবার তারা জনিয়েছেন, সরকার এবং দেশের নিরাপত্তা সার্ভিসকে সমালোচনায় ফেলে দেয়ার অভিযোগে তার (ল্যাব প্রধান) বিরুদ্ধে ফৌজদারী মামলা করা হয়েছে।
 
আন্তর্জাতিক অ্যাথলেটিকস সংস্থা (আইএএএফ) ডোপ কেলেঙ্কারির দায়ে আন্তর্জাতিক অ্যাথলেটিকস থেকে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল রাখার পর এই সিদ্ধান্ত নিয়েছে রুশ কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞার কারণে ব্রাজিলের রিও অলিম্পিকে অংশ নিতে পারবেন না কোনো রুশ অ্যাথলেট।
শক্তিশালি তদন্ত কমিটি জরিয়েছে, ক্ষমতার অপব্যবহারের দায়ে গ্রেগরি রডচেনকভের বিরুদ্ধে ফৌজদারী মামলার কাজ শুরু হয়েছে।
 
রুশ ক্রীড়া মন্ত্রণালয় ও নিরাপত্তা সার্ভিস এফএসবি’র প্রত্যক্ষ মদদে কিভাবে ২০১৪ সালে অনুষ্ঠিত সোচি অলিম্পিকে ১৫টি পদক পাওয়া রুশ অ্যাথলেটরা ডোপিংয়ে জড়িয়ে পড়েছিল সে ব্যপারে গত মাসে বিস্তারিত জানিয়েছেন যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো রডচেনকভ।
 
রুশ কর্তৃপক্ষ ডোপিং বিষয়ে সংস্কার চালানোর কথা ঘোষণা দিলেও তাদেরই মদদে ডোপিংকে কিভাবে আড়াল করা হয় তারই কিছু প্রমাণপত্র রডচেনকভের কাছে থেকে নিয়ে গত সপ্তাহে সম্প্রচার করেছে জার্মান পাবলিক ব্রডকাস্টার এআরডি। রুশ কর্মকর্তারা বোমা ফাটানো এসব অভিযোগের মাধ্যমে রুশ স্বার্থের পরিপন্থী কার্যক্রম পরিচালনার জন্য রডচেনকভকে দায়ী করেছে।
 
এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার তদন্তকারীরা রডচেনকভকে দায়ী করে বলেন, ‘এ সব কর্মকান্ডের মাধ্যমে রাশিয়ার দীর্ঘদিন লালন করে আসা আন্তর্জাতিক ইমেজকে ক্ষতিগ্রস্ত করেছে তিনি। পাশাপাশি দেশটির ডোপ বিরোধী কর্মকান্ডের অর্জনকে নস্যাৎ করে দিয়েছেন।’