পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শনিবার বিকেলে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মিরাজুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন ।
জানা গেছে মিরাজুল দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে আসার পথে অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। স্থানীয়রা তাকে ভাণ্ডারিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে দ্রুত বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান । মিরাজুল রাজাপুর উপজেলার কানুদাসকাঠী গ্রামের দুলালের ছেলে।
এদিকে সকালে বিদ্যুৎস্পৃষ্টে নুরুল (২৮) নামে এক যুবক মারা গেছেন। তার বাড়ি মহিষকান্দি গ্রামে।