ফেনীতে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রের মৃত্যু

ফেনীতে ট্রেনে কাটা পড়ে রবিউল হক নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
 
এ সময় আরো এক শিশু আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত শিশুর নাম জানা যায়নি। শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের নাজির রোড এলাকায় এ ঘটনা ঘটে।
 
রেলওয়ে সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের নাজির রোড এলাকায় ট্রেনে কাটা পড়ে এক স্কুলছাত্র নিহত এবং অপর এক শিশু আহত হয়েছে। রবিউল ফেনী আলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। তার বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলায়। তার বাবা আবদুর রহিম।
 
ফেনী রেলওয়ে (জিআরপি) পুলিশের ইনচার্জ (এসআই) মো. মেসবাহ উল আলম জানান, ট্রেনে কাটা পড়ে এক স্কুলছাত্রের মৃত্যুর ঘটনাটি শুনেছি। স্থানীয়রা লাশ উদ্ধার করে নিয়ে গেছে।