গাংনীতে সাপের দংশনে কৃষকের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামে সাপের দংশনে মনোয়ার হোসেন ওরফে মনু (৪৫) নামের এক কৃষক মারা গেছেন।
 
শনিবার রাত সাড়ে ৮টার সময় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান। মনু ধানখোলা মাঠপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে।
 
স্থানীয়রা জানান, মনু মাঠে নিজ পাটের জমিতে কাজ করছিলেন। হঠাৎ একটি বিষধর সাপ তাকে দংশন দিলে অসুস্থ্য হয়ে পড়েন। পরে স্থানীয় এক ওঝাঁর কাছে নিলে প্রায় ৪ ঘণ্টা ধরে ঝাঁড় ফুঁক দেন তিনি। রাত সাড়ে ৭টার দিকে তার অবস্থার অবনতি হলে ওঝাঁ পালিয়ে যায়। পরে মুমূর্ষ অবস্থায় মনুকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।