সোমবার দেশব্যাপী যুবদলের বিক্ষোভ

 
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের প্রতিবাদে আগামীকাল সোমবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল।
 
শনিবার দিবাগত রাতে যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব এ কর্মসূচি ঘোষণা করেন।
 
যুবদলের কেন্দ্রীয় সদস্য গিয়াস উদ্দিন মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।