চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৬৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল ৬টা থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
নগরীর বিভিন্ন এলাকায় অভিযানে ২ হাজার ৩০৭ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা, ৫৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০ মামলা রুজু করে পুলিশ।