জীবননগরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

 
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর মকলেছুর রহমান টজোকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে প্রতারণা মামলায় তাকে তার বাড়ি থেকে আটক করে।
 
থানা সূত্রে জানা যায়, আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত মীর আনোয়ার আলী পটলের ছেলে মীর মকলেছুর রহমান টজো ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি আন্দুলবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি থাকাকালে শিক্ষক পদে চাকুরি দেয়ার নামে চুয়াডাঙ্গা জেলা সদরের সুজায়েতপুর গ্রামের আতিয়ার রহমানের নিকট হতে দুই লাখ ৫৮ হাজার টাকা গ্রহন করেন। কিন্তু তিনি তাকে চাকরি না দিয়ে এই টাকা আত্মসাৎ করেন। পরবর্তীতে আতিয়ার টজোর নিকট হতে এক লাখ টাকা আদায় করেন। বাকি টাকা পরিশোধ না করায় আতিয়ার ক্ষুদ্ধ হয়ে আদালতে মামলা দায়ের করেন।
 
থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির আটকের সত্যতা নিশ্চিত করে বলেছেন, আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।