বিলাসবহুল গাড়িপ্রীতি শাহরুখ খানের জন্য নতুন কিছু নয়। তার সংগ্রহে রয়েছে বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি। এবার এই তালিকায় যুক্ত হলো বিএমডব্লিউ আই৮ মডেলের গাড়ি।
নতুন মডেলের এই গাড়ি কিনতে শাহরুখ খানকে গুনতে হয়েছে ২.২৯ কোটি রুপি। বিএমডব্লিউ আই৮ ছাড়াও বলিউড বাদশার সংগ্রহে আছে অডি এ৬, বেন্টলি কন্টিনেন্টাল জিটি ও রোলস রয়েস ফ্যান্টমের মতো সুপার কার।
নিজের নতুন গাড়ির সঙ্গে ছবি তোলার পর বান্দ্রার বাড়ির বাইরে ঘুরেছিলেন শাহরুখ। কিন্তু অনেকেই প্রথমে তাকে তার বড় ছেলে আরিয়ান ভেবে ভুল করেছিল।
সম্প্রতি নিজের জন্মদিনে একই মডেলের গাড়ি কেনেন শিল্পা শেঠি। ক্রিকেট কিংবদন্তী শচীন টেন্ডুলকারের সংগ্রহেও রয়েছে এই গাড়ি। খবর: ডেকান ক্রনিকল।