সাতক্ষীরায় পুলিশের চলমান অভিযানে জামায়াতের এক জন কর্মীসহ ৪৫ জনকে আটক করা হয়েছে। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৪ জন, কলারোয়ায় ৪ জন, তালায় ৪ জন, কালীগঞ্জে ৬ জন, শ্যামনগরে ৮ জন, আশাশুনিতে ৫ জন, দেবহাটায় ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ১ জনকে আটক করা হয়। আটককৃতদের নামে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।
উল্লেখ্য, গত ১০ দিনে জেলায় পুলিশের অভিযানে মোট ৪’শ ৬৩ জনকে আটক করা হয়েছে।