জিম্বাবুয়েতে ধর্ষণের অভিযোগে ভারতীয় এক ক্রিকেটারকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম নিউ জিম্বাবুয়ে। রবিবার দেশটির সহকারী পুলিশ কমিশনার ঘটনা নিশ্চিত করে বলেন, ‘একজন ভারতীয়র বিরুদ্ধে জিম্বাবুয়ের নারীকে ধর্ষণের অভিযোগ আমরা পেয়েছি।
তিনি বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি। এখন আদালত সিদ্ধান্ত নেবে কি করা যায়। ঘটনাটি জিম্বাবুয়েতে হারারের মেইকলস হোটেল ঘটেছে। সেখানেই বর্তমানে অবস্থান করছেন ভারতীয় ক্রিকেটাররা।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, এমন ঘটনা সত্যি নয়। তাদের নির্ভরযোগ্য সূত্রের বরাতে তারা দাবি করে, এমন সংবাদ সত্য নয়। কোনো ভারতীয় ক্রিকেটার আটক হননি। বরং ভারতের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তিতে গ্রেফতার করা হয়।’