রামকৃষ্ণ মিশনের নিরাপত্তা জোরদারে কৃতজ্ঞ ভারত

 
রাজধানীর রামকৃষ্ণ মিশনের নিরাপত্তা জোরদার করায় বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেছে ভারত। রবিবার দুপুরে ঢাকায় ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা রামকৃষ্ণ মিশন পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 
 
হর্ষবর্ধন শ্রিংলা বলেন, এখানকার কর্তৃপক্ষ শুধু ঢাকায় রামকৃষ্ণ মিশন নয়, বাংলাদেশের ৪০টি কেন্দ্রের লোকজনদের নিরাপত্তা দিতে সক্ষম। এ ব্যাপারে আমাদের আস্থা আছে।
 
IMG0
 
তিনি বলেন, হুমকির পরপরই পুলিশ ও বাংলাদেশ সরকার তাত্ক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করায় আমরা কৃতজ্ঞ ও সন্তুষ্ট। 
 
ভারতীয় হাইকমিশনার বলেন, হুমকির ঘটনার পর থেকেই রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ ও বাংলাদেশের সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে ভারতীয় হাইকমিশন।