আদমদীঘিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে পুকুরের পানিতে ডুবে রবিবার সকালে রেহিন নামে ৪ বছরের শিশু নিহত হয়েছে। রেহিন উপজেলার সাঁকোয়া গ্রামের রসুল মন্ডলের ছেলে।
 
জানা গেছে, আদমদীঘির সাঁকোয়া গ্রামের রসুল মন্ডলের ছেলে রেহিন আজ সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়। ছেলেকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। সকাল সাড়ে ১০টায় উপজেলা হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।