পাবনার চাটমোহরে কীটনাশক পান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রবিবার ভোরে এই ঘটনা ঘটে।
নিহত রোকসানা খাতুন উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা গ্রামের ছায়েব উদ্দিনের স্ত্রী।
জানা গেছে, আজ ভোরে রোকসানা তার বাবা ফজলুর রহমানের বাড়ি একই ইউনিয়নের সন্তোষপুর গ্রামে কীটনাশক পান করে। স্থানীয় চিকিত্সককে আসার আগেই তার মৃত্যু ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।
এই ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।