বিএনপি-জামায়াত জোটের অব্যাহত গুপ্তহত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদ কর্মকাণ্ড এবং দেশের শান্তি, গণতন্ত্র, স্থিতিশীলতা, উন্নয়নবিরোধী অপতৎপরতা ও চক্রান্তের প্রতিবাদে যশোরে ১৪ দলের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শহরের গাড়িখানার আওয়ামী লীগ কার্যালয় থেকে চৌরাস্তা পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পিযুষ কান্তি ভট্রাচার্য্য, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, জাসদের কার্যকরী সভাপতি রবিউল আলম ও জেলা সাধারণ সম্পাদক অশোক রায়, ন্যাপের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এনামুল হক ও জেলা সভাপতি মাস্টার নূরজালাল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজেক আহমেদ, বিএমএ সম্পাদক ডা. এমএ বাশার, সংবাদপত্র পরিষদের সভাপতি একরামউদদ্দৌলা প্রমুখ।