পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থার জন্য সম্প্রতি ব্রিটিশ স্ট্যার্ন্ডাড অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি এ্যাসেসমেন্ট সিরিজ (বিএস ওএইচএসএএস) ১৮০০১:২০০৭ সনদ পেয়েছে চরকা টেক্সটাইল।
বুধবার রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে চরকা টেক্সটাইল সহ ২১ টি পোশাক কারখানা প্রতিনিধিদের কাছে সম্মানজনক ওই সনদপত্র তুলে দেয় জিআইজেড।
জার্মান ভিত্তিক আন্তর্জাতিক এ সাহায্য সংস্থাটি গত দু’বছর ওই কারখানাগুলোকে কর্মস্থলে নিরাপত্তা ঝুঁকি দূরীকরণে প্রায়োগিক সহায়তায় দিয়ে এসেছে। বাংলাদেশের তৈরী পোশাক শিল্পে প্রথমবারের মতো ওই কারখানাসমূহ আন্তর্জাতিক মানদ-ের বিএস ওএইচএসএএস ১৮০০১:২০০৭ সনদ অর্জন করল।
চরকা টেক্সটাইল লিমিটেডের পক্ষে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন প্রাণ গ্রুপের পরিচালক ইলিয়াছ মৃধা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম সচিব মিকাইল শিপার, ডিআইএফই এর মহা-পরিদর্শক সৈয়দ আহমেদ, বিজিএমইএ’র সহ-সভাপতি ফারুক হাসান ও বাংলাদেশ জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশনের ফার্স্ট সেক্রেটারি রজওইথা আমেলস।