দ্বিতীয় অন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবসে ঢাকায় আয়োজন

আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস উদযাপনে ঢাকায় কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় হাইকমিশন। দিবসটি উপলক্ষে আগামী ২১ জুন মিরপুরে আন্তর্জাতিক ইনডোর স্টেডিয়ামে সমবেত যোগ ব্যায়ামের আয়োজন করা হয়েছে। সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান।
 
ঢাকাস্থ ভারতীয় দূতাবাস থেকে এক প্রেস বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। আগ্রহীদের সকাল ৭টা ১৫ মিনিটের মধ্যে অনুষ্ঠানস্থলে উপস্থিত হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।  অংশগ্রহণকারীদের ম্যাট ও টি শার্ট প্রদান করা হবে।
 
২০১৪ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশন থেকে ২১ জুনকে আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস হিসেবে ঘোষণা দেয়া হয়। বাংলাদেশসহ বিশ্বের ১৯০ টি দেশ একটি নির্দিষ্ট দিনকে যোগ দিবস হিসেবে পালন করতে সমর্থন জানায়।