গ্যারেথ বেলের নামে ওয়েলসের শহর

গ্যারেথ বেল এর জন্য উত্তর ওয়েলসের ছোট্ট শহর বালা-র নাম বদলালো। সেটা অবশ্য সাময়িক সময়ের জন্য। রিয়াল মাদ্রিদ তারকাটির প্রতি ভালবাসায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ চলাকালে শহরটির অধিবাসীরা এটিকে বেল নামেই ডাকবে।
 
দারুণ প্রাকৃতিক সৌন্দর্যের এই শহরে বাস বড় জোর দুই হাজার মানুষের। বেল নিজেও এই শহরেরই ছেলে। বেল নিজেও সম্ভবত এতটা কল্পনা করতে পারেননি। এবারের ইউরোয় নিজেদের প্রথম খেলায় স্লোভাকিয়ার বিরুদ্ধে ২-১ গোলে জয়লাভ করে। এরপর ইংল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে হারে। উভয় খেলাতেই ওয়েলশ এর হয়ে একটি করে গোল দেন বেল। তাদের শেষ খেলা রাশিয়ার সাথে।
 
ইউরো কাপে ওয়েলশ এর টিকে থাকার উপর নির্ভর করছে কদ্দিন বালা শহরটিকে বেল নামে ডাকা হবে। বালার কাউন্সিলর ডিলউইন মর্গ্যান বলছেন, গ্যারেথ বেলকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত আমাদের৷ও একজন আন্তর্জাতিক তারকা ওর জন্যই বালা আন্তর্জাতিক মানচিত্রে স্থান পেয়েছে৷
 
ওয়েলশ এই প্রথম ইউরো কাপে খেলছে। ১৯৫৮ সালের পর ওয়েলশ যে আবার কোন বড় টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করলো এ পেছনে বেল এর অবদান অনেকখানি। মর্গান তাই বেল এর নামে শহরটির সাময়িক নামকরনকে সমর্থন করেন। শহরটির মেয়র এডিথ রবার্টস জানান টুর্নামেন্টটি শেষ হলে ওয়েলশ দলকে সেখানে আমন্ত্রন জানানো হবে।