ইফতার করা হলো না ইউনুছ মিয়া (২২) নামের এক যুবকের। সে রবিবার সন্ধ্যায় ইফতারের আগ মূহূর্তে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে বাড়ি ফিরছিলো। এ সময় রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তার গাছের সঙ্গে আটকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মারা যায়।
ইউনুছ মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহম্মদপুর গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে। আশংকাজনক অবস্থায় নবীনগর সদর হাসপাতালে নিয়ে এলে কতৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।