ক্যাটরিনার সঙ্গে কাজ করতে আগ্রহী আলিয়া

 
বলিউড সুপারস্টার শাহরুখ খানকে রুপালি পর্দায় দেখা যাবে আনন্দ এল রায়ের পরিচালিত ছবিতে। ছবিতে নায়িকা থাকবে দুইজন। এর মধ্যে ক্যাটরিনা কাইফকে নির্বাচন করা হলেও আরো একজনকে খোঁজা হচ্ছে। শোনা যাচ্ছে, আলিয়া ভাটকে নাকি এক্ষেত্রে প্রাধান্য দেয়া হচ্ছে।
 
অবশ্য সম্প্রতি এই গুঞ্জনকে নাকোচ করে দিয়েছেন আলিয়া। তিনি বলেছেন, আমি শাহরুখের সঙ্গে ঐ ছবি করছি না। মজার ব্যাপার হলো, আমি এই খবর মিডিয়াতে পড়েছি। আমি এই ছবির বিষয়ে কোনো প্রস্তাবই পাইনি।
 
তিনি বলেন, দুই নায়িকার ছবিতে কাজ করার পরিকল্পনার বিরোধী নই। ক্যাটরিনার সঙ্গে কাজ করতে আমি আগ্রহী। আমাকে যদি কাজ করার জন্য অন্য কোনো নায়িকার কথা বলা হয় আমি অবশ্যই ক্যাটরিনাকে বেছে নেব।
 
এরকম কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলি আলি বলেন, আমি ফারহান খানকে বলেছি দিল ‘চাহতা হ্যায়’ ছবির নারীদের সংস্করণ বানাতে। এরক হলে বিষয়টি মজার হবে, তাই না? খবর: ডিএনএ।