তারকাখ্যাতি হারানোর ভয় পান সালমান!

 
২৫ বছরের অভিনয় জীবনে বেশ কয়েকটি সুপারহিট ছবি দিয়ে ভক্তদের মন জয় করে চলেছেন সালমান খান। কিন্তু তারপরও মাঝে মাঝে নিজে খ্যাতি হারানো ভয়ে থাকেন তিনি। তবে তিনি এটিও বিশ্বাস করেন, রুপালি পর্দার চেয়ে বাস্তব জীবনের গুরুত্ব বেশি। 
 
নিজের তারকাখ্যাতির বিষয়ে গণমাধ্যমে সালমান বলেন,প্রত্যেক তারকাই খ্যাতি হারানো ভয় আছে। আমি যদি বলি আমার তারকাখ্যাতি হারানো ভয় নেই তবে মিথ্যা বলা হবে। এটা শুধু তারকাখ্যাতি নয়, এর সঙ্গে মিশে আছে ভালবাসা ও সম্মানও।
 
তিনি বলেন, কঠিন পরিশ্রম করার পর হঠাৎ করেই যদি মানুষ তাকে অপছন্দ করতে শুরু করলে প্রত্যেকের জন্যই সেটি কষ্টদায়ক।
 
তবে সালমান মনে করেন, অভিনেতার চেয়ে বাস্তব জীবন আরো বেশি কিছু বহন করে। পর্দার নায়ক হওয়ার চেয়ে বাস্তব জীবনের আরো বেশি কিছু করার আছে।
 
আগামী ঈদে আলী আব্বাস জাফরের পরিচালনায় ‘সুলতান’ ছবিতে দেখা যাবে সালমান খানকে। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন আনুশকা।