মাছের প্রজনন মৌসুমে জাটকা সুরক্ষাসহ পোনা মাছ নিধন বন্ধে পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা ও কচা নদীতে কোস্ট গার্ড ও মৎস্য অধিদফতর যৌথ অভিযান চালিয়ে নিষিদ্ধ জাল জব্দ করেছে।
সোমবার সকালে অভিযানে মাছধরার আটটি বাঁধা জাল, পাঁচটি কারেন্ট জাল ও একটি বেহেন্দী জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ছয় লাখ টাকা।
কোস্ট গার্ডের স্বরূপকাঠি কন্টিজেন্ট কমান্ডার মো. আমীর আলী জানান, সন্ধ্যা ও কচা নদীর ১০ কিলোমিটার এলাকাজুড়ে অভিযান চালানো হয়। জব্দকৃত জাল কচা নদীর ‘বেকুটিয়া-কুমিরমারা ফেরিঘাটে’ তীরে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় জেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা তপন কুমার বেপারী ওউপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা উপস্থিত ছিলেন।