রাফায়েল নাদালকে নিজের ক্যারিয়ারের কঠিনতম প্রতিদ্বন্দ্বী বললে সুইস তারকা রজার ফেদেরার। এক সাক্ষাৎকারে ফেদেরার বলেন, ‘আমার কাছে নাদাল সেরা প্রতিদ্বন্দ্বী। এটা এখনো পরিবর্তন হতে পারে যদি নোভাকের (জোকোভিচ) বিপক্ষে আরো কয়েকটি বড় ম্যাচ খেলতে পারি। আমার ও জোকোভিচের মধ্যে অবশ্যই কয়েকটি বিগ ম্যাচ হয়েছে। কিন্তু তুলনায় আসলে যেকোনোভাবেই রাফা (নাদাল) সবসময়ই অনন্য থাকবে-কারণ ২০০৮ সালের উইম্বলডন ফাইনাল।’
সেবার দুর্দান্ত ফর্মে থাকা ২৬ বছর বয়সী ফেদেরারকে পাঁচ সেটের শ্বাসরুদ্ধকর ম্যাচে হারিয়ে দিয়েছিলেন নাদাল। ফলাফল ছিল এরকম: ৬-৪, ৬-৪, ৬-৭ (৫-৭), ৬-৭ (৮-১০), ৯-৭।
ক্যারিয়ারে ৩৪ বারের মুখোমুখি লড়াইয়ে মাত্র ১১টিতে জয় পেয়েছেন ফেদেরার। শেষ সাতবারের দেখায় নাদালকে মাত্র দু’বার হারান তিনি। দু’জন সবশেষ গত বছরের এটিপি সুইস ইন্ডোরস টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন। সেবার অবশ্য ফেদেরারই শেষ হাসি হেসেছিলেন।
জোকোভিচের প্রসঙ্গেও কথা বলেন ফেদেরার। গত দুই মৌসুম ধরেই যিনি টেনিস কোর্টে দাপট দেখাচ্ছেন। শেষ পাঁচটি গ্র্যান্ড স্লামের মধ্যে চারবারই শিরোপা উল্লাসে মাতেন সার্বিয়ান টেনিস আইকন। এ বছর তার সামনে রয়েছে গোল্ডেন স্লাম (বছরের চারটি গ্র্যান্ড স্লাম জয়) জয়ের হাতছানি! ইতোমধ্যেই অস্ট্রেলিয়ান ওপেন ও অধরা ফ্রেঞ্চ ওপেন জিতেছেন। সামনে উইম্বলডন ও ইউএস ওপেন।
কিন্তু, র্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রাখলেও ফেদেরারের বিশ্বাস, তিনি এখনো জোকোভিচকে হারাতে পারবেন, ‘জোকোভিচ এমন একজন যাকে হারানো কী সম্ভব? নিশ্চয়ই। সে এখন যেখানে আছে তা কী সে প্রত্যাশা করে?