শাল্লায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পানিতে ডুবে সাগরিকা বেগম নামে দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
 
সোমবার দুপুর ১টার দিকে বাড়ির পাশের পুকুরের ডুবে তার মৃত্যু হয়। সাগরিকা উপজেলার বাহারা ইউনিয়নের সুলতানপুর গ্রামের মো. জহুর মিয়ার মেয়ে।
 
জানা গেছে, সোমবার দুপুরে বাড়ির লোকজন অনেক খোজাঁখুজি করে সাগরিকাকে না পেয়ে পুকুরে তল্লাশি চালানোর সময় তার লাশ পাওয়া যায়।
 
এ ব্যাপারে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বজলার রহমান বলেন, শিশুটি খেলা করতে করতে পাশের পুকুরে এসে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।