বেনাপোলে ২০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে সোমবার সকালে ভারতীয় শাড়ি, থ্রিপিসসহ ২০ লাখ টাকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
 
খুলনা -২১ বিজিবির দৌলতপুর ক্যাম্পের সুবেদার জানান, গোপন সংবাদে জানতে পারি- চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমাণ মালামাল নিয়ে যশোর যাওয়ার জন্য তেরঘর নামক স্থানে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে ৬ বস্তা চা পাতা, ৫ বস্তা কসমেট্রিক্স ও চার বস্তা চকলেট জব্দ করা হয়েছে। যার মূল্য ২০ লাখ টাকা। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টম হাউসে জমা দেয়া হয়েছে।