জাবির অপহৃত সাবেক ছাত্রী উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে অপহৃত সাবেক ছাত্রীকে ২৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
 
সোমবার  বিকাল ৩টার দিকে ওই তরুণীকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন তার ভাই।
 
তিনি বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। আপু যখন কোচিংয়ে ক্লাস নিত তখন এক সহকর্মী তাকে পছন্দ করতো। যখন তিনি শুনেছে- আপুর কয়েকদিন আগে বিয়ে হয়েছে। তখন ওই ব্যক্তি রাগান্বিত হয়ে আপুকে তুলে নিয়ে যায়। কিন্তু তার পরিবার আবার আপুকে দিয়ে যায়।
 
ওই তরুণী বিশ্ববিদ্যালয়ের আল বেরুনী হলের একজন কর্মচারীর মেয়ে। বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগরে পরিবারসহ থাকতেন সাবেক এই শিক্ষার্থী। সাভারের একটি বেসরকারি স্কুলে তিনি চাকরি করতেন।
 
উল্লেখ্য, গত রবিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ক্লাবের সামনে থেকে একটি মাইক্রোবাসে মেয়েটিকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। পরে ঘটনাস্থলে মেয়েটির একটি জুতা, একটি কানের দুল এবং একটি পাসপোর্ট সাইজের ছবি পাওয়া যায়।