ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলার কুমারগাতা ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামে স্ত্রী রেখা আক্তারকে হত্যার দায়ে স্বামী আশরাফুল ইসলামকে (২৩) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন এই রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১২ সালে ১৮ জানুয়ারি ৫০ হাজার যৌতুক না পেয়ে আশরাফুল ইসলাম ছুরি দিয়ে স্ত্রী রেখাকে হত্যা করে। এ ব্যাপারে রেখার বাবা বিল্লাল হোসেন পরদিন বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় আশরাফুল বিচারকের কাছে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। পরে ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ দণ্ড দেয়া হয়।