কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলেন, জেলা সদর উপজেলার লতিফপুর গ্রামের জামাল (৪০) ও নরসিংদীর রায়পুরা উপজেলার নাজমা (২৫)।
 
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলাধীন কিশোরগঞ্জ-ভৈরব সড়কের কমলপুরে আসমত কলেজের সামনে একটি পিকাপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছয়জন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক এদের মধ্যে জামাল ও নাজমাকে মৃত ঘোষণা করেন।