লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বিয়ে বাড়িতে কুৎসা রটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে পৌরসভার পশ্চিম কেরোয়া গ্রামের এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন সর্দ্দার বাড়িতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ মামলার প্রস্তুতি নিয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ‘হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’