সাতক্ষীরায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার মুরারীকাঠি সীমান্ত এলাকা থেকে ৩৭ গাইড  ভারতীয় শাড়ি জব্দ করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ।
 
মঙ্গলবার ভোরে সীমান্তের মুরারীকাঠি মাঠে পরিত্যক্ত অবস্থায় এসব শাড়ি পাওয়া যায়। এ ঘটনায় বিজিবি কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি। জব্দকৃত শাড়ির মূল্য ৫৮ লাখ ৪৫ হাজার টাকা।
 
বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন পিএসসি জানান, কলারোয়া সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুরারীকাঠি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি মাঠের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ৩৭ গাইড শাড়ি জব্দ করে বিজিবি। এ সময় শাড়ির গাইড ফেলে চোরাকারবারীরা পালিয়ে যায়।