পিএসজি ছাড়ছেন লরা ব্লাঁ

কিছুদিনের মধ্যেই পিএসজির কোচের দায়িত্ব ছাড়ছেন লরা ব্লাঁ। সম্প্রতি তার এজেন্ট জিন পিয়েরি বার্নেস এ তথ্য নিশ্চিত করেন। নতুন মৌসুমে ফরাসি চ্যাম্পিয়নদের কোচের ভূমিকায় দেখা যেতে পারে উনাই এমেরিকে।
 
এক সাক্ষাৎকারে পিয়েরি বার্নেস বলেন, ‘পিএসজির কোচ হিসেবে লরা ব্লাঁ আর থাকছেন না। এই সপ্তাহ শেষ হওয়ার আগেই ক্লাবের সঙ্গে তার পথচলা আলাদা হয়ে যাবে।’
 
জানা যায়,লরা ব্লাঁর উত্তরসূরি হিসেবে সেভিয়ার কোচ এমিরির নাম ঘোষণার প্রত্যাশা করছে পিএসজি। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণা দেয়াটাই বাকি।
 
পিএসজিতে ট্রফিময় কোচিং ক্যারিয়ারই পার করছেন লরা ব্লাঁ। কিন্তু তাকে চ্যাম্পিয়ন লিগ জিততে না পারার মূল্যই দিতে হচ্ছে। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের আসরে ব্যর্থতার কারণেই নাকি তার ওপর থেকে আস্থা হারিয়েছে ফ্রেঞ্চ জায়ান্টরা।