‘গুপ্তহত্যাকারী জঙ্গিদের কোনো ছাড় দেয়া হবে না’

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, ‘আগুন সন্ত্রাসী ও গুপ্তহত্যাকারীরা নির্বিচারে নিরীহ সাধারণ মানুষকে হত্যা করেছে। তাই গুপ্তহত্যাকারী জঙ্গিদের কোনো ছাড় দেয়া হবে না।’
 
মঙ্গলবার দুপুর দুইটার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় জেলেদের পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
 
তিনি বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু হয়েছে তা মোকাবিলায় সরকার বদ্ধ পরিকর। সরকার জনগণের জননিরাপত্তা ও শান্তি রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
 
উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমা এতে সভাপতিত্ব করেন। এতে কেন্দ্রীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রিনা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ আব্দুল আলিম স্বপন, জেলা মৎস্য অফিসার শেখ শফিকুর রহমান, উপজেলা চেয়ারম্যান অ্যাড. তৌহিদুল ইসলাম আলম, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, সহকারী পুলিশ সুপার কামরুল হাসান, জেলা জাসদের সভাপতি মাহাসিন রেজা, উপজেলা সভাপতি ইমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এসএম আনছার আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম সরওয়ার ও আসমান আলী প্রমুখ বক্তব্য রাখেন।