মেসিকেই আটকানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

কোপা আমেরিকার সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্বাগতিক যুক্তরাষ্ট্র। স্বাভাবিকভাবেই এই ম্যাচে সবার চোখ থাকবে দারুণ ফর্মে থাকা লিওনেল মেসির দিকে। সেমিফাইনালে যুক্তরাষ্ট্র নিষ্ক্রিয় করে রাখতে চেষ্টা করবে বলে মনে করেন আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনো।
 
হিউস্টনে কোপা আমেরিকার শতবর্ষী আসরের প্রথম সেমি-ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় আগামী বুধবার সকাল ৭টায়। এনআরজি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মার্টিনো বলেন, ‘কিছু দল তাকে ব্যক্তিগতভাবে পাহারা দেয়; অন্যরা শারীরিক শক্তি প্রয়োগ করে এবং তাকে তাকে ঘিরে রাখে।’
 
ভেনেজুয়েলার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে ডান পাশে বেশি সময় খেলেছিলেন আর্জেন্টিনা অধিনায়ক মেসি। সেই ম্যাচে একটি গোল করার পাশাপাশি দুটি গোলে সহায়তা করেন তিনি। যুক্তরাষ্ট্রের বিপক্ষেও মেসিকে একই অবস্থানে খেলানোর পরিকল্পনা করছেন মার্তিনো।
 
‘ভেনেজুয়েলার বিপক্ষে লিওকে ডান পাশে খেলানোই বেশি সুবিধাজনক হবে বলে সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। ভেনেজুয়েলা মাঝমাঠে ভালো খেলছিল। আমরা লিওকে সরিয়ে নেই এবং ডান পাশে সে বেশি বল পেয়েছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষেও এই ঘটনা ঘটতে পারে, অথবা নাও ঘটতে পারে, আমরা ম্যাচে কী করি তার উপর নির্ভর করে এটা।’