৫৮ বছরের রেকর্ড ভাঙলেন বেল

ওয়েলসের হয়ে ৫৮ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন দলটির সবচেয়ে বড় তারকা গ্যারেথ বেল।মঙ্গলবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে সর্বাধিক গোলের রেকর্ড গড়েছেন রিয়াল মাদ্রিদ তারকা।
 
এবার ইউরোতে গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছেন তিনি। স্লোভাকিয়া ও ইংল্যান্ডের পর রাশিয়ার বিপক্ষেও গোল করেছেন। তিন গোল করে টুর্নামেন্টে এখন সর্বাধিক গোলদাতা গ্যারেথ বেল।
 
এর আগে ১৯৫৮ সালে সর্বশেষ বিশ্বকাপ ফুটবল খেলেছিল ওয়েলস।  ওটাই তাদের সর্বশেষ বড় আসর।  ওই আসরে দুই গোল করেছিলেন ইভর আলচার্চ। তিন গোল করে এবার তাকেও ছাড়িয়ে গেলেন বেল।