আরো পাঁচবছর ন্যাপোলিতে হিগুয়েন

দুর্দান্ত ফর্মে থাকা হিগুয়েইনকে যারা দলে ভেড়ানোর চেষ্টা করছিলেন তাদের জন্য দুঃসংবাদই দিলেন এই আর্জেন্টাইন তারকা। ইতালিয়ান ক্লাব নাপোলিতেই তিনি আরো পাঁচ বছর থাকছেন বলে জানিয়েছে ক্লাব প্রেসিডেন্ট অরেলিও ডি লরেন্তিস।
 
এক সাক্ষাৎকার ডি লরেন্তিস বেলেন, ‘যদি ক্লাবের প্রতি তার কথাগুলো আন্তরিক হয় তবে হিগুয়েইন নাপোলিতে অন্তত আরো পাঁচ বছর খেলবে। আমি তার চুক্তি নবায়ন করতে আগ্রহী। খেলোয়াড় ও ব্যক্তি হিসেবে আমি তার প্রশংসা করছি। আমি চাই এখানেই সে তার খেলোয়াড়ী জীবন শেষ করুক।’
 
নাপোলির হয়ে ২০১৫-১৬ সিরি আ মৌসুমে ৩৫ ম্যাচে রেকর্ড ৩৬টি গোল করেন হিগুয়েইন।  এতেই সাবেক রিয়াল মাদ্রিদ তারকার প্রতি আগ্রহী হয়ে ওঠে ইউরোপিয়ান বড় বড় ক্লাবগুলো।
 
২০১৩ সালে রিয়াল মাদ্রিদ অধ্যায়ের (২০০৭-২০১৩) ইতি টেনে ছেড়ে নাপোলিতে পাড়ি জমান হিগুয়েইন। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৪৬ ম্যাচে ৯১টি গোল করেছেন। এর মধ্যে ১০৪টি লিগ ম্যাচে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ৭১ বার।