ইউজিসি গবেষণাখাতে ৭৫ শতাংশ মঞ্জুরী বাড়িয়েছে

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুন্নয়ন বাজেটে বিশ্ববিদ্যালয়ের গবেষণাখাতে ৭৫ শতাংশ মঞ্জুরি বৃদ্ধি করেছে।
 
দেশের ৩৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য ২০১৬-১৭ অর্থবছরে গবেষণাখাতে ২৮ কোটি ৩৭ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। অনুন্নয়ন বাজেটে ২০১৫-১৬ অর্থবছরে ৩২টি বিশ্ববিদ্যালয়ে গবেষণাখাতে ১৬ কোটি ২৪ লাখ টাকা বরাদ্দ ছিল।
 
পূর্ববর্তী বছরের তুলনায় গবেষণাখাতে ৭৫ শতাংশ মঞ্জুরি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে ইউজিসি। বর্তমানে শিক্ষা গবেষণায় সরকারের বিশেষভাবে গুরুত্ব দেয়ার কারণেই ইউজিসি'র মঞ্জুরি বৃদ্ধি করা সম্ভব হয়েছে উল্লেখ করে ইউজিসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা গবেষকদের গবেষণার ক্ষেত্র আরো বৃদ্ধি পাবে। কবর- বাসস।