প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৫ কোটি টাকা দান করলো ইসলামী ব্যাংক

 
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১৫ কোটি টাকা দান করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ব্যাংকের চেয়ারম্যান মোস্তফা আনোয়ার মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তাঁর কাছে ওই অর্থের চেক হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।
 

এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান এবং ব্যাংকের অন্যতম শেয়ারহোল্ডার সাইফুল আলম উপস্থিত ছিলেন।