দীর্ঘদিনের বান্ধবী ও বাস্কেটবল তারকা প্রতিমা সিংয়ের সঙ্গে বাগদান সম্পন্ন করলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের পেসার ইশান্ত শর্মা। সোমবার এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে ঘনিষ্ঠ আত্মীয়স্বজনদের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়।
সামাজিক মাধ্যমে নিজের বাগদানের ছবি শেয়ার করেছেন ভারতীয় এই ক্রিকেটার।
প্রতিমা সিং বাস্কেটবল খেলোয়াড়ে ভরপুর পরিবারের একটি মেয়ে। তারা চার বোন। তাদের প্রায় সবাই বাস্কেটবল খেলার সঙ্গে সংশ্লিষ্ট। প্রতীমার এক বোন প্রশান্তি দেশটির জাতীয় নারী বাস্কেটবল দলের অধিনায়ক ছিলেন।
ইশান্ত ও প্রতীমা বেশ কিছুদিন ধরেই বন্ধুত্বের সম্পর্কে ছিলেন। তবে কখন তারা বিয়ে করছেন তা জানা যায়নি।