নারী বিশ্বকাপ বাছাইয়ের আয়োজক হংকং

২০১৬ নারী বিশ্বকাপের এশিয়া অংশের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে হংকংয়ে।  মঙ্গলবারই আনুষ্ঠানিকভাবে একথা জানায় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
 
এ প্রসঙ্গে হংকংয়ের ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী টিম কাটলার বলেন, ‘আমরা আইসিসির কাছে সত্যিই কৃতজ্ঞ। এমন একটি টুর্নামেন্ট প্রথমবারের মতো আয়োজন করতে পারবো বলে সত্যিই কৃতজ্ঞতা জানাই।
 
আইসিসির ডেভেলপমেন্ট ও প্রোগ্রাম ম্যানেজার অ্যান্ডি হবস বলেন, ‘এই বাছাই পর্বের বিজয়ীরাই ২০১৭ নারী বিশ্বকাপের মূল বাছাই পর্বে খেলার সুযোগ পাবে।’
 
চলতি বছর শেষ দিকে ৯ অক্টোবর শুরু হবে এই প্রতিযোগিতা। রাউন্ড রবিন পদ্ধতিতে সেখানে খেলবে নেপাল, চীন, থাইল্যান্ড এবং হংকং।