লিবিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মঠবাড়িয়ার দুলাল খান সাতদিন পর সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে মারা গেছেন।
লিবিয়ার রাজধানীর ত্রিপলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দুলাল খান উপজেলার হারজী নলবুনিয়া গ্রামের মৃত আ. ছত্তার খানের ছেলে। এ নিয়ে গ্যাস বিস্ফোরণে চারজন মারা গেলেন।
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় লিবিয়ায় ইফতার বানোনোর সময় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলে মঠবাড়িয়া ও পাথরঘাটার তিন শ্রমিক মারা যান ও দুজন গুরুতর আহত হন।