চারটি বিলে রাষ্ট্রপতির সম্মতি

 
রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ মঙ্গলবার দশম জাতীয় সংসদের একাদশ অধিবেশনে পাস হওয়া চারটি (৪) বিলে সম্মতি দিয়েছেন।
 
বিল চারটি হচ্ছে নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল, ২০১৬, দুর্নীতি দমন কমিশন (সংশোধন) বিল, ২০১৬, নেভি (এমেন্ডমেন্ট) বিল ২০১৬ এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (সংশোধন) বিল, ২০১৬। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। খবর- বাসস।