আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের মালিক এখন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বা পায়ের দুর্দান্ত এক ফ্রি কিকে জালে বল জড়িয়ে রেকর্ডটি নিজের করে নিলেন তিনি।
কোপা শুরুর আগে থেকেই চলছিল এই কানাঘুষা। বাতিস্তুতার রেকর্ড ছুয়ে ফেলতে যাচ্ছেন বর্তমান সময়ের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। বাতিস্তুতাও জানিয়েছিলেন, অন্য কেউ তার রেকর্ড ভাঙ্গলে অভিনন্দন জানানো আগে চিন্তা করে দেখবেন। কিন্তু সেটা যদি হয় লিওনেল মেসি। তাহলে তাকে তিনি অগ্রীম অভিনন্দন জানিয়ে রাখতে চান।
আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনো গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এবারের কোপা আসরেই বাতিস্তুতার রেকর্ড ছুয়ে ফেলবে মেসি। এ ব্যপারে আশাবাদী তিনি।
মেসি ভক্তরাত বিষয়টি শতভাগ নিশ্চিত ছিল। তারা শুধু প্রশ্ন করেছিল, সেটাকি ফাইনালের আগেই হবে?
এত মানুষের আশা আসলে ভঙ্গ করেননি লিওনেল মেসি। তার বদলে ভেঙ্গে দিলেন আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলদাতা বাতিস্তুতার রেকর্ড। ৭৮ ম্যাচ খেলো দেশের হয়ে সর্বোচ্চ ৫৪ গোলের মালিক ছিলেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা। কিন্তু এবারের কোপা কোয়ার্টারে এক গোলে সেই রেকর্ড ছোয়ার পর সেমি ফাইনালে গোল পেয়ে বর্তমানে ১১২ ম্যাচে ৫৫ গোল করে আর্জেন্টিনার হয়ে করা সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি।