সাপাহারে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত, আহত ২০

নওগাঁর সাপাহার উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন। নিহত নাজির উদ্দিন (৭০)  বিনদপুর (তাজপুর) গ্রামের মৃত জমির উদ্দীনের ছেলে। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।
 
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার তলাপাড়া (তাজপুর) মাড়ে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি চার্জার ভ্যানের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
 
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।