সাতক্ষীরায় পুলিশের চলমান অভিযানে জামায়াত-শিবিরের চার কর্মীসহ ৪৭ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
এদের মধ্যে সাতক্ষীরা সদর থানায় ১০ জন, কলারোয়ায় আটজন, তালায় পাঁচজন, কালিগঞ্জে পাঁচজন, শ্যামনগরে নয়জন, আশাশুনিতে পাঁচজন, দেবহাটায় চারজন ও পাটকেলঘাটায় একজনকে আটক করা হয়।
পুলিশের বিশেষ শাখার ডিআইও (পরিদর্শক) এসআই কুমকুম জানান, আটকদের নামে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
উল্লেখ্য, ১৩ দিনে এ জেলায় ৫৯৫ জনকে আটক করা হয়েছে।