নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে পুকুরে ডুবে ফাহিমা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বাড়ির পাশের পুকুরে তার লাশ পাওয়া যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, রঘুনাথপুর গ্রামের এনামুল শেখের মেয়ে ফাহিমা বুধবার দুপুরে খেলার সময় বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পরে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।