জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের তৃতীয় বর্ষ অনার্স পরীক্ষার ফরম পূরণ অনলাইনে আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানিয়ে বলা হয়, ফরম পূরণসহ অন্যান্য বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ( http://www.nu.edu.bd ) থেকে জানা যাবে। এই ফরম পূরণ কার্যক্রম গত ১১ জুন থেকে শুরু হয়। অপরদিকে অন-ক্যাম্পাস মাস্টার অব এডভান্সড স্টাডিজ প্রোগ্রামে ভর্তি ১০ জুলাই থেকে শুরু হবে।
এছাড়া, বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে অন-ক্যাম্পাস শিক্ষা কার্যক্রমের আওতায় মাস্টার অব এডভান্সড স্টাডিজ (এমএএস) প্রোগ্রামে বাংলা, ইতিহাস, অর্থনীতি, সমাজবিজ্ঞান, লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স এবং কম্পিউটার সায়েন্স বিষয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
এতে বলা হয়,নির্বাচিত শিক্ষার্থীদের ১০ জুলাই থেকে ২০ জুলাই ২০১৬ এর মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে। ২১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে ক্লাস শুরু হবে। বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ( http://www.nu.edu.bd ) থেকে জানা যাবে। খবর- বাসস।