রাজধানীতে বাসচাপায় শিশুর মৃত্যু

রাজধানীর কদমতলীতে বাসচাপায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায়  আহত হয়েছেন তার মা।
 
বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত মাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
 
আজ বৃহস্পতিবার সকালে ঢামেক হাসপাতালের ফাঁড়ি ইনচার্জ মোজাম্মেল হক জানান, দুর্ঘটনার পর মা ও শিশুকে ঢামেকে আনা হয়। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।