রাজধানীতে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

 
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় আহত শিশু আয়াত মৃধার (৩) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
জানা যায়, বুধবার রুনু তার মেয়েকে নিয়ে বংশালে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে রাতে বাড়িতে ফেরার সময় রায়েরবাগ ওভারব্রিজের নিচে বাস থেকে নামেন। এ সময় দ্রুতগতির অন্য একটি বাস ধাক্কা দিলে দুইজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে।
 
এ দুর্ঘটনায় গুরুতর আহত শিশুটির মা রুনু আক্তার (৩০) ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।