নাশকতার মামলায় ব্যারিস্টার রফিকুলের জামিন

 
নাশকতার এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে অন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
 
ব্যারিস্টার রফিকুলের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারি অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী টিকু।
 
এর আগে, গত ৩১ মে ও ৯ জুন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. আতাউর রহমান খানের  হাইকোর্ট বেঞ্চ নাশকতার ১২ মামলায় তাকে জামিন দেয়।