চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার রাত সাড়ে নয়টার দিকে জিএফ টেক্সটাইল নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছে, তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।